ভারতের কূটনৈতিক কৌশলে টনক নড়ল মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের - The News Lion

ভারতের কূটনৈতিক কৌশলে টনক নড়ল মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের

 


দি নিউজ লায়নঃ    ভারতের কূটনৈতিক কৌশলে টনক নড়ল মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের। এদিন জো বাইডেন  জানালেন, বিপদের সময় পাশে দাঁড়ানো ভারতকে সহযোগিতায় বদ্ধপরিকর আমেরিকা।  অজিত দোভালের সঙ্গে আলোচনার পর গতকাল মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ঘোষণা করেন, ''ভারতকে টিকা তৈরির কাঁচামাল রফতানি অব্যাহত রাখব।'' 


সেটি রিটুইট করেন জো বাইডেন।  গতবছর ভারতের হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোর কথা স্মরণ করে মার্কিন প্রেসিডেন্ট  জানান,''শুরুর দিকে আমাদের হাসপাতালগুলির অবস্থা সঙ্গিন হয়ে উঠেছিল। তখন সাহায্য করেছিল ভারত। আমরাও ভারতের দরকারে সহযোগিতা করতে বদ্ধপরিকর।''

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.